তাঁর নাম আবদুর রহিম ৪৫
এর আগে সিরাজগঞ্জ টাঙ্গাইল কুষ্টিয়া ও পঞ্চগড়ে অ্যানথ্রাক্সের রোগী শনাক্ত করা হয়েছে
র‌্যাবের হাতে সন্ত্রাসীর মৃত্যু বিচারবহির্ভূত হত্যা বলা যায় না নতুন ডিজি
সন্ত্রাসী যখন র‌্যাবের ওপর হামলা চালায় তখনই র‌্যাব পাল্টা গুলি চালায় একপর্যায়ে সন্ত্রাসীর মৃত্যু হয়
এটাকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বলা যায় না
যোগদানের পর র‌্যাবের নতুন মহাপরিচালক মোখলেসুর রহমান ক্রসফায়ারের ঘটনাকে এভাবেই ব্যাখ্যা করেন
ক্রসফায়ারের ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কী—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন
২ সেপ্টেম্বর যোগদানের পর আজ রোববার র‌্যাবের নতুন মহাপরিচালক সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন
তিনি র‌্যাবের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাপারে তাঁর অভিমত তুলে ধরেন
র‌্যাবের সদর দপ্তরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল মতিউর রহমান কর্নেল এ এফ এম জাহাঙ্গীর আলম মিডিয়া শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল মেজর সাখাওয়াত হোসেন মেজর ইফতেখার ও ক্যাপ্টেন সাইফুল্লাহ ওয়ালিদ উপস্থিত ছিলেন
নতুন মহাপরিচালক বলেন মানবাধিকার লঙ্ঘিত হয়—এমন কোনো কাজ র‌্যাব করবে না
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সম্পর্কে র‌্যাব সম্পূর্ণ সচেতন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড র‌্যাব কখনই সমর্থন করে না
তিনি বলেন জঙ্গিবাদ সন্ত্রাসী ও চরমপন্থীদের দমন করতে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে
র‌্যাব দেশে ও বিদেশে অনেক সুনাম অর্জন করেছে
এর পরও র‌্যাবের কোনো সদস্য যদি অপরাধে জড়িয়ে পড়েন তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে
ঈদ উপলক্ষে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে তিনি জানান
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‌্যাবের মহাপরিচালক বলেন জঙ্গিদের যারা মদদ দিয়েছে তাদের ব্যাপারে র‌্যাবের তদন্ত অব্যাহত রয়েছে
প্রথম আলো গোলটেবিল বৈঠক
সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরে এসেছে আইনমন্ত্রী
আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন পঞ্চম সংশোধনী বাতিলের ঐতিহাসিক রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ফিরে এসেছে
মন্ত্রী আজ রোববার প্রথম আলো কার্যালয়ে আয়োজিত পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল ও আগামী দিনের রাজনীতি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন
তিনি আরও বলেন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে খন্দকার মোশতাক আহমেদ ক্ষমতায় এসে স্বঘোষিত রাষ্ট্রপতি হয়ে যান
একের পর এক সামরিক ফরমান জারি করতে থাকেন
তিনিই সম্ভবত পৃথিবীতে একমাত্র বেসামরিক ব্যক্তি যার নেতৃত্বে সামরিক শাসন এসেছিল
পরে ১৯৭৫ সালের নভেম্বর মাসে জিয়াউর রহমান একজন বিচারপতিকে দেশের রাষ্ট্রপতি বানিয়ে সামরিক শাসন অব্যাহত রাখেন
তত্কালীন বিচারপতি সায়েম সামরিক শাসনের অধীনে রাষ্ট্রপতি হয়ে সংবিধান সমুন্নত রাখার নিজের শপথ ভঙ্গ করেছিলেন
আইনমন্ত্রী আরও বলেন পঞ্চম সংশোধনীর মধ্য দিয়ে রাষ্ট্রের মূল স্তম্ভে আঘাত করা হয়েছিল
সংবিধানের ধর্মনিরপেক্ষ আদর্শকে ভুলণ্ঠিত করা হয়েছিল ধর্মভিত্তিক রাজনীতির ভিত্তি প্রতিষ্ঠা করা হয়েছিল
তিনি বলেন পঞ্চম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে বাংলাদেশে ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার পথ বন্ধ হয়েছে
এখন নির্বাচন কমিশনকে এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে যেন ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে
গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির প্রধান এবং সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেন গুপ্ত
সুরঞ্জিত সেন গুপ্ত বলেন পঞ্চম সংশোধনী বাতিল হওয়ার পর সংবিধান সংশোধনে যে বিশেষ কমিটি হয়েছে তারা সবার সঙ্গে আলোচনা করে সর্বসম্মতিক্রমেই সংবিধানসংক্রান্ত সিদ্ধান্ত নেবে
তিনি বলেন সংঘাতের রাজনীতি পরিত্যাগ করতে হবে
বিশেষ কিছু মৌলিক বিষয়ে সবার মতৈক্য প্রতিষ্ঠা করতে হবে
সামাজিকভাবে গণতন্ত্রকে অর্থবহ করতে হবে
জাতীয় পার্টির সাংসদ ও সংবিধান সংশোধনসংক্রান্ত বিশেষ কমিটির অন্যতম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ বলেন বাংলাদেশের সংবিধান বিশ্বের সবচেয়ে ধর্মনিরপেক্ষ সংবিধান
এই সংবিধানে এমন কিছু নেই যা অন্য ধর্মকে খাটো করে
তিনি বলেন ইসলামকে রাষ্ট্রধর্ম মেনেই ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠা করা যায়
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার আগে চতুর্থ সংশোধনীর ব্যাপারে সিদ্ধান্তে আসা প্রয়োজন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান বলেন সামরিক শাসন কখনো সংবিধান মেনে আসে না
তিনি বলেন আমরা যারা রাজনীতি করি তাদের সতর্ক থাকতে হবে আমাদের কোনো ভুলের কারণে যেন সামরিক হস্তক্ষেপ না হয়
তিনি বলেন সংসদকে কার্যকর ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া রাজনীতিবিদদেরই দায়িত্ব
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ট্রাস্টি মোজাফফর আহমদ বলেন রাজনীতি দিনে দিনে সাংঘর্ষিক হয়ে উঠছে
জনগণ শান্তি চায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ক্রয়ক্ষমতার মধ্যে দেখতে চায় বিদ্যুত্ চায় নাগরিক সুযোগসুবিধা চায়
সংবিধান নিয়ে তাদের কোনো মাথাব্যথা নেই
আইনবিশেষজ্ঞ শাহদীন মালিক বলেন ধর্মকে রাজনীতি ও সংবিধান থেকে আলাদা করতেই হবে নয় তো ভবিষ্যতে আমাদের পাকিস্তানের পরিণতি বরণ করতে হতে পারে
মেজর জেনারেল অব আমীন আহমদ চৌধুরী বলেন যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েও ক্যাবিনেট থেকে শুরু করে সবকিছুকে কুক্ষিগত করতে চায় তাদের সঙ্গে সামরিক শাসকদের কোনো পার্থক্য নেই
তারাও এক ধরনের স্বৈরশাসক
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান
তিনি বলেন দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পরও আদিবাসীদের কথা সংবিধানের কোথাও অন্তর্ভুক্ত করা হয়নি যা দুঃখজনক
অনুষ্ঠানে সঞ্চালকের ভূমিকা পালন করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান
এ ছাড়া অনুষ্ঠানে প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন
বিমানের ১০ কর্মকর্তার বিরুদ্ধে দুদকের পাঁচ মামলা
তিন কোটি ২৪ লাখ ৪৫ হাজার ২২০ টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ বিমানের সাবেক ও বর্তমান ১০ কর্মকর্তার বিরুদ্ধে পাঁচটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক
আজ রোববার বিমানবন্দর থানায় মামলা পাঁচটি দায়ের করেন দুদকের উপপরিচালক বেনজীর আহমেদ
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামসুদ্দিন আবু সালেহ চৌধুরী এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন
অভিযুক্ত ১০ কর্মকর্তা হলেন ফরিদউদ্দিন আহমেদ ক্যাশ অ্যান্ড ব্যাংকিং হিসাব বেতন বিভাগের সাবেক কর্মকর্তা হারুন-অর রশীদ হিসাব ক্যাশ অ্যান্ড ব্যাংকিং বিভাগের সাবেক কর্মকর্তা এম এ এস টি চৌধুরী সাবেক ব্যবস্থাপক বেতন মোহাম্মদ জিন্নাহ হিসাব বিভাগের সাবেক কর্মকর্তা মীর আজিজুর রহমান সাবেক সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস ক্যাশ অ্যান্ড ব্যাংকিং এম এ রব সাবেক ব্যবস্থাপক অ্যাকাউন্টস এম এ আউয়াল সাবেক সহকারী ব্যবস্থাপক অ্যাকাউন্টস ক্যাশ অ্যান্ড ব্যাংকিং নুর মোহাম্মদ সাবেক হিসাব কর্মকর্তা গোলাম মোস্তফা ও সাবেক ব্যবস্থাপক ক্যাশ অ্যান্ড ব্যাংকিং আবদুল মালেক
দায়ের করা নথি থেকে বিমানবন্দর থানার কর্তব্যরত কর্মকর্তা প্রথম আলোকে জানান বিভিন্ন কর্মকর্তার যাতায়াত-ভাতা এবং অন্যান্য ভাতার জাল ভাউচার তৈরি করে অভিযুক্ত কর্মকর্তারা টাকা আত্মসাত্ করেছেন
২০০০ সালের ডিসেম্বর থেকে অক্টোবরের ২০০৫ পর্যন্ত সময়কালে এসব ঘটনা ঘটেছে
সম্পত্তির বিবরণ দিলেন অর্থমন্ত্রী মুহিত
মন্ত্রিসভার প্রথম সদস্য হিসেবে জনসম্মুখে নিজের সম্পত্তির বিবরণ দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত
আজ রোববার অর্থ মন্ত্রণালয়ে অনলাইনে আয়কর দাখিল উদ্বোধনকালে তিনি এ হিসাব উপস্থাপন করেন
অর্থমন্ত্রীর দেওয়া বিবরণ অনুসারে তিনি স্থাবর ও অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট এক কোটি ২৭ লাখ ২৫ হাজার ৬৪৬ টাকার সম্পত্তির মালিক
তিন লাখ ৪৯ হাজার ৪৯৬ টাকা আয়ের বিপরীতে ২০১০-১১ অর্থবছরে ১৯ হাজার ১৩০ টাকা আয়কর দিয়েছেন তিনি
ইউএনবি
আইন বানানো আদালতের কাজ নয় সৈয়দ আশরাফ
স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন
পৃথিবীর কোনো দেশই এ বিচারের বিরোধিতা করছে না বরং সবাই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে
আর অচিরেই শুরু হবে এই বিচারকাজ
মন্ত্রী বলেন ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে
অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ করতে পারবেন
গতকাল শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন
যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন যুদ্ধাপরাধের বিচার ইস্যু নিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানি কমে এসেছে—এটা ঠিক নয়
এর অন্যতম কারণ হচ্ছে মধ্যপ্রাচ্যে বিশ্ব অর্থনৈতিক মন্দার প্রভাব
তারা নিজেরাই যখন অর্থনৈতিক মন্দার মধ্যে থাকে তখন অন্যদের জন্য কী করতে পারে
সুতরাং এটা নিয়ে যারা কথা বলছে তারা প্রকারান্তরে যুদ্ধাপরাধের বিচারকেই বাধাগ্রস্ত করতে চায়
সৈয়দ আশরাফুল ইসলাম বলেন আইন বানানো আদালতের কাজ নয়
এর একক ক্ষমতা হচ্ছে সংসদের
সে জন্য সংবিধান বিষয়ে আদালত যেসব মতামত বা পর্যবেক্ষণ দিয়েছে সেটা চূড়ান্ত করবে সংসদ
এ জন্য সংসদে একটি সর্বদলীয় কমিটি গঠন করা হয়েছে
বিএনপি এখনো কারও নাম দেয়নি
তবে আশা করা হচ্ছে বিএনপি তাদের প্রতিনিধি পাঠাবে
সম্মেলনে শুরুতে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি খালিদ হাসান ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান
এডিবি বাংলাদেশকে সৌর ও বায়ুচালিত বিদ্যুৎ প্লান্ট দেবে
বাংলাদেশকে সৌর ও বায়ুচালিত সমন্বিত বিদ্যুৎ প্লান্ট দেবে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি
বহুজাতিক এই ঋণ প্রদানকারী সংস্থা তাদের নতুন উদ্ভাবিত দুটি বিদ্যুৎ প্লান্ট বাংলাদেশকে দেবে এবং পরীক্ষামূলকভাবে তা দেশের প্রত্যন্ত অঞ্চলে স্থাপন করা হবে
ঢাকা সফররত এডিবির ভাইস প্রেসিডেন্ট জিয়াই ঝাও আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে এ কথা বলেন
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন এডিবি বহুপ্রত্যাশিত পদ্মা সেতু নির্মাণে তার প্রতিশ্রুত তহবিল দেওয়ার ব্যাপারেও প্রধানমন্ত্রীকে আশ্বাস দেয়
বৈঠককালে জিয়াই ঝাও ও শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে এডিবির সহায়তাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন
প্রধানমন্ত্রী এডিবির কর্মকর্তাকে বলেন তাঁর সরকার ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন এবং দেশকে মধ্য আয়ের শান্তিপূর্ণ দেশে পরিণত করার ভিশন বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ
তিনি বলেন পদ্মা সেতু দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে অর্থনৈতিক কর্মকাণ্ডে নবগঠিত সঞ্চয়ের পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এই অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে
প্রস্তাবিত গভীর সমুদ্রবন্দর স্থাপন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন বাংলাদেশ চীন ও ভারতসহ তার প্রতিবেশীদের এই বন্দর ব্যবহারের অনুমতি দেবে এবং এতে গোটা অঞ্চল উপকৃত হবে
তিনি বলেন বর্তমান গণতান্ত্রিক সরকার দেশে আইনের শাসন ও সুশাসন প্রতিষ্ঠায় যথাযথ গুরুত্ব দিয়েছে
এর পাশাপাশি প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে সরকারি-বেসরকারি অংশীদারি পিপিপি খাতের উন্নয়নের কথা উল্লেখ করেন
তিনি বলেন এ লক্ষ্যে এরই মধ্যে পিপিপির নীতি কৌশল ও রূপরেখাসম্পর্কিত গেজেট প্রকাশিত হয়েছে এবং শিগগিরই প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে এর কার্যালয় স্থাপন করা হবে
শেখ হাসিনা ১৯৭৩ সালে এডিবির সদস্যপদ লাভের পর থেকে বাংলাদেশের দায়িত্বশীল উন্নয়ন সহযোগীতে পরিণত হওয়ার জন্য এডিবিকে ধন্যবাদ জানান
তিনি জিডিপির উচ্চপ্রবৃদ্ধি অর্জনে অবকাঠামো বিদ্যুৎ পরিবহন বন্দর নদীখনন ও নগর উন্নয়নে এডিবির সহায়তার অনুরোধ জানান
অন্যদের মধ্যে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান ও প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন
দাউদ ইব্রাহিমের সঙ্গে তারেকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল হানিফ
